নিউজ ডেস্ক।।
চট্টগ্রামের বাকলিয়া এলাকায় পাঁচ বছর বয়সী এক কন্যা শিশুকে ধর্ষণে অভিযুক্তকে আটকের সময় উত্তেজনা সৃষ্টি হয়েছে। এ সময় পুলিশ ও সাধারণ জনতার মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
আজ বৃহস্পতিবার (২১ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বাকলিয়া এলাকা থেকে তাকে আটকের সময় ছিনিয়ে নেওয়ার চেষ্টা হয়।
তাৎক্ষণিক অভিযুক্তের পরিচয় শনাক্ত করা যায়নি। তিনি স্থানীয় একটি ডেকোরেটর দোকানে চাকরি করেন বলে জানা গেছে। ওই দোকানে শিশুটিকে ধর্ষণ করা হয় বলে স্থানীয়দের অভিযোগ।
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান বলেন, অভিযুক্ত আমাদের হেফাজতে আছে। আমরা চেষ্টা করছি তাকে থানায় নিয়ে গিয়ে তদন্ত প্রক্রিয়া সম্পন্ন করতে।