নিউজ ডেস্ক।।
ময়মনসিংহের ত্রিশালে ধরার খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জনগণের ভাগ্য উন্নয়নে কাজ করছে সরকার, তবে একটি গোষ্ঠী নানা ষড়যন্ত্রে লিপ্ত।
তিনি অভিযোগ করেন, পতিত স্বৈরাচারের সঙ্গে তাদের যোগাযোগ রয়েছে। বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের কথা তুলে ধরে তিনি কৃষি কার্ড, ফ্যামিলি কার্ড ও সামাজিক সহায়তা কার্যক্রমের কথা জানান। একই সঙ্গে রামিসা হত্যা মামলায় অপরাধীদের শাস্তি নিশ্চিতের আশ্বাস দেন প্রধানমন্ত্রী।