বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন

প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে স্বপ্নপূরণ নূরজাহান বেগমের

Reporter Name
Update : শনিবার, ৩০ মে, ২০২৬

নিউজ ডেস্ক।।

বয়সের ভারে নুব্জ ঢাকার বিক্রমপুর এলাকার বাসিন্দা নূরজাহান বেগম। চোখে দেখতে পান না। স্বামী ও সন্তান কেউই আর বেঁচে নেই তার। একাকি জীবন কাটানো এই বৃদ্ধা দীর্ঘদিন ধরেই বুকের ভেতর স্বপ্ন লালন করে আসছিলেন—শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সন্তান তারেক রহমানকে একবার দেখবেন, তার সঙ্গে কথা বলবেন। কিন্তু দৃষ্টিশক্তি হারিয়ে ফেলার কারণে সেই স্বপ্ন পূরণ হবে কিনা, তা নিয়ে ছিল অনিশ্চয়তা।

অবশেষে আজ শনিবার (৩০ মে) বৃদ্ধা নূরজাহান বেগমের বহুদিনের লালিত স্বপ্ন পূরণ হয়েছে। তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কথা বলার সুযোগ পান। চোখে দেখতে না পারলেও তার (প্রধানমন্ত্রী) উপস্থিতি অনুভব করেন এবং কথা বলার সময় প্রধানমন্ত্রীর জন্য প্রাণভরে দোয়া করেন।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে রাজধানীর শাহজাহানপুর এলাকায় দুঃস্থ মানুষের মধ্যে খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণ অনুষ্ঠানে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ওই আয়োজনেই উপস্থিত সবার সামনেই সৃষ্টি হয় এই আবেগঘন মুহূর্ত।

অনুষ্ঠানে উপস্থিত অনেকেই বলেন, দীর্ঘদিনের একটি স্বপ্ন পূরণ হওয়ার আনন্দ নূরজাহান বেগমের কণ্ঠে ও অনুভূতিতে স্পষ্ট ছিল। তার সঙ্গে প্রধানমন্ত্রীর সংক্ষিপ্ত কথোপকথন এবং আন্তরিক দোয়া অনুষ্ঠানের পরিবেশকে আরও আবেগময় করে তোলে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category