শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন

অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি পেলেন ৫ জন ডিআইজি

Reporter Name
Update : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

নিউজ ডেস্ক।।

ডিআইজি থেকে পদোন্নতি পেয়ে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক হলেন পুলিশের পাঁচ কর্মকর্তা। আজ বৃহস্পতিবার (৪ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

পদোন্নতিপ্রাপ্তরা হলেন, সিলেট রেঞ্জের ডিআইজি মো. মুশফেকুর রহমান, এনএসআই পরিচালক (ডিআইজি) ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইন, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. মনিরুজ্জামান, র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক (অ্যাডমিন) ফারুক আহমেদ এবং ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর যোগদানপত্র দাখিল করবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category