শুক্রবার, ০৫ জুন ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন

পিরোজপুরে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত, আহত ৪

Reporter Name
Update : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

নিউজ ডেস্ক।।

পিরোজপুর সদর উপজেলার খলিশাখালি এলাকায় যাত্রীবাহী বাস ও ব্যাটারি চালিত অটো রিক্সার সাথে মুখোমুখি সংঘর্ষে এক কলেজ ছাত্রী নিহত হয়েছেন। এছাড়া নিহতের মা, অটো রিক্সার ড্রাইভার এবং যাত্রীসহ আরও চারজন আহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার (৪ জুন) বেলা ১২ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত মারিয়া আক্তার (১৮) পিরোজপুর সরকারি মহিলা কলেজের একাদশ শ্রেণীর ছাত্রী এবং সদর উপজেলার হুলারহাট বানেশ্বরপুর এলাকার আবুল কালাম খানের মেয়ে।

আহতরা হলেন, একই এলাকার মোজাম্মেল মল্লিকের স্ত্রী হাওয়া বেগম (৪৫), কদমতলা ইউনিয়নের আব্দুল জব্বার হাওলাদারের মেয়ে লামিয়া(১৯), ঝনঝনিয়া এলাকার সোহরাব সিকদারের ছেলে রাসেল(৩০), এছাড়াও প্রাথমিক চিকিৎসা নেয়া রিয়ান এর পরিচয় পাওয়া যায়নি।

ঘটনা সূত্রে জানা যায়, নিহত লামিয়া ও তার মা নানা বাড়ি তেজদাসকাঠি থেকে ইজিবাইকে করে নিজ বাড়ি হুলারহাট এর উদ্দেশ্যে যাচ্ছিলেন। সদর উপজেলার খলিশাখালী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বরিশাল থেকে পিরোজপুর গামী একটি যাত্রীবাহী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় (ঢাকা মেট্রো-ব ১১৪৮৬)। ঘটনায় ইজি বাইকের ড্রাইভারসহ পাঁচজন আহত হয়। ঘটনাস্থল থেকে স্থানীয়রা তাদের পিরোজপুর সদর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মারিয়া আক্তারকে মৃত ঘোষণা করেন এবং বাকি চারজনের মধ্যে দুজনকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন এবং বাকিদেরকে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়।

পিরোজপুর সদর হাসপাতালের ইমারজেন্সি মেডিকেল অফিসার অতনু হালদার জানান, সড়ক দুর্ঘটনায় স্থানীয়রা পাঁচজনকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে আসে এর মধ্যে মারিয়া আক্তারকে মৃত ঘোষণা করা হয়েছে। এছাড়া দু’জনকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে এবং বাকিদেরকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ গঠনাস্থল পরিদর্শন করেছে এবং যাত্রীবাহী বাসটিকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে কিন্তু চালক এবং হেলপার দুজনের মধ্যে কাউকেই আটক করা যায়নি। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category