শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ চলছে..! আগ্রহীগণ দ্রুত যোগাযোগ করুন।

দেশে হামের প্রকোপ কিছুটা কমেছে: স্বাস্থ্যমন্ত্রী

প্রতিনিধি :
প্রকাশ : শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬

বাংলাদেশে হামের প্রকোপ যে গতিতে বাড়তেছিল সেটা কিছুটা কমেছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

তিনি বলেন, আগামী ২০ এপ্রিল থেকে দেশব্যাপী টিকা কার্যক্রম শুরু করলে এটা আরও কমে যাবে। আমার দৃঢ় বিশ্বাস আমরা হাম মোকাবিলায় ফাইট করতেছি এবং সক্ষমতার সঙ্গে অস্ত্র (ভ্যাকসিন) হাতে নিয়ে আমরা যুদ্ধ করে যাচ্ছি। আশা করি আগামী ১ সপ্তাহের মধ্যে হাম পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে।

শুক্রবার বিকাল ৩টায় স্বাস্থ্য মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, টিকার ঘাটতি নিয়ে যে নিউজ আসতেছে এটা একেবারেই সঠিক নয়। আমাদের কোনো টিকার শর্টেজ (ঘাটতি) নেই। সব ধরনের টিকার পর্যাপ্ত মজুত আছে। গ্রাম এলাকায় ও আমাদের হাতে যে পরিমাণ ভ্যাকসিন মজুত আছে তা দিয়ে আগামী জুন মাস পর্যন্ত বিনা বাধায় আমরা ভ্যাকসিন কার্যক্রম পরিচালনা করতে পারবো। তবে আগামী মাসে একটা জায়গায় আমাদের কিছু শর্টেজ দেখা দিতে পারে সেটা হলো .০৫ সিরিঞ্জ। সে শর্টেজ পূরণ করতে আমরা ইতোমধ্যে আমাদের কার্যক্রম অব্যাহত রাখছি। বর্তমানে এটি পাইপলাইনে আছে। আগামী দেড় মাসের মধ্যে আমরা সিরিঞ্জের এ ঘাটতিও পূরণ করতে পারবো। ইউনিসেফের মাধ্যমে আমরা আংশিক সিরিঞ্জ আগামী সাতদিনের মধ্যে নিয়ে নেব। আর বাকিগুলো মে মাসের মধ্যে তারা আমাদের সরবরাহ করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category