বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন

কুমিল্লাকে বিভাগ করতে জনগণের দাবির প্রতি শ্রদ্ধাশীল সরকার: প্রধানমন্ত্রী

Reporter Name
Update : শনিবার, ১৬ মে, ২০২৬

নিউজ ডেস্ক।।

জনগণের দাবির প্রতি সরকার শ্রদ্ধাশীল এবং কুমিল্লাকে বিভাগ করতে সরকার আন্তরিক বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শনিবার (১৬ মে) দুপুরে কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর বাজার মাঠে উপজেলা বিএনপি আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, জনগণই দেশের প্রকৃত মালিক। দেশকে পুনর্গঠন করতে হলে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। তিনি আরও বলেন, “দেশকে এগিয়ে নিতে সবাইকে নিয়ে কাজ করতে হবে। জনগণের প্রত্যাশা পূরণে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি জানান, কৃষকদের সুদসহ ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ মওকুফ করা হয়েছে। কৃষকদের স্বাবলম্বী হিসেবে গড়ে তুলতে সরকার বিভিন্ন পরিকল্পনা হাতে নিয়েছে। পথসভায় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category