বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন

কুমিল্লা রিপোর্টার্স ক্লাবের ২০২৬-২৭ কমিটি গঠন সোহেল সভাপতি, সৌরভ, সম্পাদক ও সাংগঠনিক রাফি

Reporter Name
Update : সোমবার, ১১ মে, ২০২৬

নিউজ ডেস্ক।।

কুমিল্লা রিপোর্টার্স ক্লাবের ২০২৬-২৭ কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটিতে সারা বাংলার প্রতিনিধি মো: রাসেল সোহেলকে সভাপতি ও এশিয়ান টিভির কুমিল্লা জেলা প্রতিনিধি মাহফুজ আনোয়ার সৌরভকে সাধারণ সম্পাদক এবং বার্তা ২৪ এর মঈন নাসের খাঁন রাফিকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।

সোমবার (১১ মে ) বিকেলে নির্বাচন কমিশনার সেলিম রেজা মুন্সী ও সংগঠনের  উপদেষ্টা ইমতিয়াজ আহমেদ জিতু এ কমিটি গঠন করেন। সভাপতি ও সাধারণ সম্পাদক পদে ভোটের মাধ্যমে এবং অন্যান্য পদে সবার মতামতের ভিত্তিতে এ কমিটি গঠন করা হয়। 

সহ-সভাপতি পদে দুইজন হলেন- দৈনিক ভোরের কলাম পত্রিকার সম্পাদক তৌহিদ মাহমুদ অপু ও মাই টিভির দক্ষিণ প্রতিনিধি জসিম উদ্দিন চৌধুরী। সহ-সাধারণ সম্পাদক পদে পুনরায় নির্বাচিত হয়েছেন দৈনিক আজকের কুমিল্লার স্টাফ রিপোর্টার হাবিবুর রহমান মুন্না, কোষাধক্ষ্য পদে বাংলাদেশ কন্ঠের মহানগর প্রতিনিধি ইয়াসিন মিয়া, দপ্তর সম্পাদক পদে ঢাকা মেইলের  প্রতিনিধি সাকলাইন জোবায়ের, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে ভোরের কলামের প্রতিনিধি জবিউল্লাহ মাহিন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে দৈনিক কুমিল্লা ডাকের ব্যবস্থাপনা সম্পাদক রুহুল আমিন চৌধুরী সুমন, মহিলা বিষয়ক সম্পাদক পদে ফেস দ্য পিপলের রিপোর্টার তাসলিমা লিয়া এবং নির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন দৈনিক রূপসী বাংলার স্টাফ রিপোর্টার ফারুক আজম ও জিটিভির উত্তর প্রতিনিধি মোঃ মাইন উদ্দিন।

*এই নতুন কমিটি আগামী ১৭ মে থেকে দায়িত্ব গ্রহণ করবেন*।

নির্বাচন কমিশনার হিসেবে আরও দায়িত্ব পালন করেছেন চেতনায় ৭১ এর সম্পাদক মাইনুল হক স্বপন, জাগরন টিভির রিপোর্টার আশিকুর রহমান আশিক ও ইন্ডিপেন্ডেন্ট টিভির ভিডিও জার্নালিস্ট আলমগীর কবির।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category