বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন

কৃষক-খামারি-জেলেদের অবদানেই এগিয়ে যাচ্ছে দেশ: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

Reporter Name
Update : রবিবার, ৩১ মে, ২০২৬

নিউজ ডেস্ক।।

সাধারণ মানুষের শক্তি, পরিশ্রম ও প্রত্যাশার ওপর আস্থা রেখে কৃষি ও প্রাণিসম্পদ খাতের উন্নয়নের ওপর গুরুত্বারোপ করে ফেসবুক পোস্ট করেছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি লেখেন, মানুষের কাছে যখন যাই তখন একটি বিষয় গভীরভাবে অনুভব করি সেটা হলো, রাষ্ট্রের উন্নয়নের প্রকৃত শক্তি লুকিয়ে আছে সাধারণ মানুষের স্বপ্ন, পরিশ্রম এবং প্রত্যাশার মধ্যে।

স্ট্যাটাসে তিনি উল্লেখ করেন, মৎস্য ও প্রাণিসম্পদ খাত শুধু একটি অর্থনৈতিক খাত না, এটি লাখো মানুষের জীবিকা, খাদ্য নিরাপত্তা এবং গ্রামীণ অর্থনীতির অন্যতম ভিত্তি। আমাদের কৃষক, খামারি, জেলে ও উদ্যোক্তাদের নিরলস পরিশ্রমই এগিয়ে নিচ্ছে বাংলাদেশকে।

প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু লেখেন, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে হলে তৃণমূলের মানুষের পাশে দাঁড়াতে হবে, তাদের কথা শুনতে হবে এবং বাস্তব সমস্যার কার্যকর সমাধান নিশ্চিত করতে হবে। সেই লক্ষ্যেই মাঠপর্যায়ে কাজ করে যাচ্ছি এবং ভবিষ্যতেও করে যাব।

স্ট্যাটাসের শেষাংশে সুলতান সালাউদ্দিন টুকু লেখেন, সবার আগে বাংলাদেশ’ এই বিশ্বাস হৃদয়ে ধারণ করে আমরা এগিয়ে যেতে চাই উৎপাদন, কর্মসংস্থান ও জনকল্যাণের নতুন দিগন্তের দিকে। দেশের মানুষের ভালোবাসা, দোয়া ও সহযোগিতাই আমাদের সবচেয়ে বড় শক্তি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category