শনিবার, ০৬ জুন ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন

কেটে ফেলা হলো সেই অলৌকিক গাছ

Reporter Name
Update : শুক্রবার, ৫ জুন, ২০২৬

নিউজ ডেস্ক।।

ঝড়ে শিকড়সহ মাটিতে উপড়ে পড়ে গিয়েছিল গাছটি। প্রায় এক মাস সেভাবেই পড়ে ছিল। পরে ডালপালা ও গাছের বিভিন্ন অংশ কেটে ফেলার পর হঠাৎ করেই সেটি আবার দাঁড়িয়ে যায়। এরপর থেকেই গাছটিকে ঘিরে শুরু হয় ব্যাপক চাঞ্চল্য।

তবে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার সেই ‘অলৌকিক’ গাছটিকে অবশেষে কেটে ফেলা হয়েছে। শুক্রবার (০৫ জুন) দুপুরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় গাছটি অপসারণ করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কফিল উদ্দিন মাহমুদ বলেন, গাছটি ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। তাই পুলিশ ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় কেটে ফেলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category