শনিবার, ০৬ জুন ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন

বাংলাদেশে পৌঁছালো অস্ট্রেলিয়া ক্রিকেট দল

Reporter Name
Update : শুক্রবার, ৫ জুন, ২০২৬

নিউজ ডেস্ক।।

ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে এসে পৌঁছেছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। শুক্রবার (৫ জুন) বিকেলে হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে তাদের বহনকারী বিমান। এই সফরে তারা বাংলাদেশের বিপক্ষে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলবে।

প্রায় ১৫ বছর পর বাংলাদেশে ওয়ানডে সিরিজ খেলতে আসা অজিদের স্কোয়াডে বেশ কয়েকজন তারকা ক্রিকেটার নেই। বিশেষ করে দলের তিন প্রধান পেসার—মিচেল স্টার্ক, প্যাট কামিন্স ও জশ হ্যাজেলউড থাকছেন না এই সিরিজে। তবে মিশেল মার্শের নেতৃত্বে এ দলে ট্রাভিস হেড, মার্নাস ল্যাবুশনে এবং অ্যাডাম জাম্পাদের মতো ক্রিকেটাররা থাকছেন। ফলে সিরিজটি টাইগারদের জন্য এতো সহজ হবে না।

আাগামীকাল (শনিবার) থেকে মিরপুর শের-ই বাংলার মাঠে হবে অনুশীলন ক্যাম্প। বাংলাদেশ ও অস্ট্রেলিয়া সিরিজের প্রথম ওয়ানডে খেলবে ৯ জুন। পরের দুটি ম্যাচ ১১ ও ১৪ জুন। মিরপুর শের-ই বাংলায় ওয়ানডে সিরিজ শেষে চট্টগ্রামে তিনটি টি-টোয়েন্টি হবে ১৭, ১৯ ও ২১ জুন।

বাংলাদেশ ওয়ানডে স্কোয়াড: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, লিটন দাস, নুরুল হাসান সোহান, মোসাদ্দেক হোসেন, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম ও নাহিদ রানা।

অস্ট্রেলিয়া ওয়ানডে স্কোয়াড: মিচেল মার্শ (অধিনায়ক), জাভিয়ের বার্টলেট, অ্যালেক্স ক্যারি, কপার কনলি, বেন ডারউইশ, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, ট্রাভিস হেড, জশ ইংলিস, ম্যাথু কুনেম্যান, মার্নাস লাবুশেন, ম্যাথু রেনশ, তানভীর সাঙ্ঘা, লিয়াম স্কট ও অ্যাডাম জাম্পা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category