বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন

খুলনায় ভাড়া বাসা থেকে নানি ও দুই নাতির মরদেহ উদ্ধার

Reporter Name
Update : শনিবার, ৩০ মে, ২০২৬

নিউজ ডেস্ক।।

খুলনা মহানগরীর সোনাডাঙ্গা এলাকার সুজুকি গলির পাশের একটি ভাড়া বাসা থেকে একই পরিবারের নানি ও দুই নাতির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ শনিবার (৩০ মে) সন্ধ্যা ৬টার দিকে মরদেহগুলো উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে হত্যাকাণ্ডের কারণ জানা যায়নি। নিহতরা হলেন নানি বেবি (৬৫) এবং তার দুই নাতি শামীম (১২) ও মুস্তাকিম (৪)। সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শামীম ও মুস্তাকিমের মায়ের নাম মেরি (৩৫)। মেরির প্রথম স্বামী মাসুমের সন্তান শামীম ও মুস্তাকিম। মেরির দ্বিতীয় স্বামীর নাম রফিকুল ইসলাম। চার বছর আগে রফিকুলের সঙ্গে বিয়ে হয় মেরির। মেরি তার দুই সন্তান ও মাকে নিয়ে সোনাডাঙ্গা এলাকার সুজুকি গলির পাশে এস এম শরিফুল ইসলামের বাড়ি ভাড়া থাকতেন। এ ঘটনার পর থেকে মেরির দ্বিতীয় স্বামী রফিক পলাতক। বর্তমানে মেরিকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

স্থানীয় বাসিন্দা আমজাদ বলেন, মেরি তার মা বেবি ও দুই সন্তানকে নিয়ে শরিফুল ইসলামের বাড়ি ভাড়া থাকতেন। তার প্রথম স্বামী মাসুম এখানে থাকতেন না। তবে মাঝে মধ্যে দ্বিতীয় স্বামী রফিক আসতেন। ঈদের দিন রাতেও মেরির মা ও দুই সন্তানকে এলাকায় দেখা গেছে।

ওসি রফিকুল ইসলাম বলেন, হত্যাকাণ্ডের কারণ উদঘাটনের চেষ্টা চলছে। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ ও হত্যাকারীদের চিহ্নিত করতে সিআইডির ক্রাইম সিনের টিম কাজ করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category