বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন

ছাত্রশিবির কুমিল্লা মহানগরের স্কুল কর্মী শিক্ষাশিবির অনুষ্ঠিত

Reporter Name
Update : রবিবার, ১০ মে, ২০২৬

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, কুমিল্লা মহানগরের উদ্যোগে স্কুল কর্মীদের অংশগ্রহণে শিক্ষাশিবির অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ ইয়াছিন আরাফাত। তিনি তাঁর বক্তব্যে বলেন, আদর্শিক শিক্ষা ও নৈতিক মূল্যবোধসম্পন্ন প্রজন্ম গঠনের মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে কার্যকর ভূমিকা পালন করতে হবে।

তিনি শিক্ষার্থীদের জ্ঞানার্জনের পাশাপাশি চরিত্র গঠন ও আত্মশুদ্ধির প্রতি গুরুত্বারোপ করেন। শিক্ষাশিবিরে সভাপতিত্ব করেন ছাত্রশিবির কুমিল্লা মহানগর সভাপতি হাছান আহমেদ। সভাপতির বক্তব্যে তিনি সংগঠনের কার্যক্রমকে আরও সুসংগঠিত ও গতিশীল করার লক্ষ্যে কর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরের আমীর কাজী দ্বীন মোহাম্মদ।

তিনি বর্তমান প্রেক্ষাপটে শিক্ষার্থীদের নৈতিক অবক্ষয় রোধ, সময়ের সঠিক ব্যবহার এবং সমাজকল্যাণমূলক কার্যক্রমে সম্পৃক্ত হওয়ার গুরুত্ব তুলে ধরেন। শিক্ষাশিবিরে মহানগরের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ও স্কুল কর্মীরা উপস্থিত ছিলেন। দিনব্যাপী আয়োজনে দিকনির্দেশনামূলক আলোচনা, সাংগঠনিক প্রশিক্ষণ ও বিভিন্ন শিক্ষামূলক সেশন অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category