নিউজ ডেস্ক।।
জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে বদ্ধপরিকর বিএনপি।আজ বুধবার (১৩ মে) সকাল ১২টায় কুমিল্লা মহানগর ও দক্ষিণ জেলা বিএনপির পার্টি অফিস থেকে কুমিল্লা মহানগর যুবদলের উদ্যোগে লিফলেট বিতরণ কর্মসূচি শুরু হয়।
পরে নগরীর কান্দিরপাড়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সাধারণ মানুষের মাঝে জুলাই জাতীয় সনদের লিফলেট বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর যুবদলের সদস্য সচিব রোমান হাসান, যুগ্ম আহব্বায়ক মহিউদ্দিন , যুগ্ম আহব্বায়ক হাসনাত হিরা সহ কুমিল্লা মহানগর যুবদলের নেতৃবৃন্দরা।