বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন

জ্বলছে রাজধানীর কালশী বস্তি, ধোঁয়ায় আচ্ছন্ন পুরো এলাকা

Reporter Name
Update : সোমবার, ২৫ মে, ২০২৬

নিউজ ডেস্ক।।

এখনো নিয়ন্ত্রণে আসেনি রাজধানীর কালশী বস্তির আগুন। প্রায় দুই ঘণ্টা ধরে দাউ দাউ করে জ্বলতে থাকা আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট। কালো ধোঁয়ার কুণ্ডলিতে ছেয়ে গেছে পুরো কালশী এলাকা।

ফায়ার সার্ভিস জানিয়েছে, ঘটনাস্থলে পানির সংকট থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছে। আজ সোমবার (২৫ মে) সন্ধ্যা ৭টা ২৩ মিনিটে আগুন লাগার তথ্য নিশ্চিত করেন ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন।

আনোয়ারুল ইসলাম দোলন বলেন, সন্ধ্যা ৭টা ২৩ মিনিটে বস্তিতে আগুন লাগার খবর পাওয়া যায়। খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করে। পরে আরও অন্যান্য ইউনিট গিয়ে যুক্ত হয়। একে একে যোগ দিয়ে বর্তমানে ১৩টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। কালশী বস্তির আগুন নিয়ন্ত্রণ করতে পানির সংকটে পড়েছে ফায়ার সার্ভিস। এর ফলে আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছে বলেও জানান তিনি।

আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসকে সহয়তা করছেন স্থানীয় বাসিন্দা, পুলিশসহ বিভিন্ন সংগঠন। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এ ছাড়া এখন পর্যন্ত হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category