বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন

ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী সাময়িক বরখাস্ত

Reporter Name
Update : সোমবার, ১ জুন, ২০২৬

নিউজ ডেস্ক।।

দুর্নীতি, অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) অঞ্চল-৭ এর নির্বাহী প্রকৌশলী (চলতি দায়িত্ব) এবং মার্কেট নির্মাণ সেলের নির্বাহী প্রকৌশলী (অতিরিক্ত দায়িত্ব) গোলাম কিবরিয়াকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

আজ সোমবার (১ জুন) ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জহিরুল ইসলাম স্বাক্ষরিত এক দপ্তর আদেশে এই সিদ্ধান্ত জানানো হয়।

দপ্তর আদেশ সূত্রে জানা গেছে, গোলাম কিবরিয়ার বিরুদ্ধে ডিএসসিসির বিভিন্ন টেন্ডার (দরপত্র) কাজ নিয়ন্ত্রণ এবং সিটি কর্পোরেশনের নিয়ন্ত্রণাধীন বিভিন্ন মার্কেটে দোকান বরাদ্দ ও পরিচালনায় নানা অনিয়ম, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের সুনির্দিষ্ট অভিযোগ ওঠে। বিশ্বস্ত সূত্রের এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে সরকারের স্থানীয় সরকার বিভাগ তার বিরুদ্ধে একজন তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করে। সুষ্ঠু তদন্তের স্বার্থে এবং তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে সাময়িক বরখাস্তের জন্য অনুরোধ জানানো হয়।

এরই ধারাবাহিকতায় ‘ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন কর্মচারী চাকরি বিধিমালা, ২০১৯’ এর বিধি ৫০ এবং ৫৫(১) মোতাবেক তাকে ডিএসসিসির সচিব দপ্তরে সংযুক্ত করে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

আদেশে আরও উল্লেখ করা হয়, সাময়িক বরখাস্ত থাকাকালীন সময়ে বিধি অনুযায়ী তিনি খোরপোষ ভাতা প্রাপ্য হবেন। জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category