শিরোনাম :
ফুটবলের ফাইনাল খেলা দেখতে যেতে বাধা, স্ত্রীকে পিটিয়ে হাত-পা ভে*ঙে দিয়েছে স্বা*মী চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃ*ষ্ট হয়ে একই পরিবারের ৩ জনের মৃ*ত্যু পুলিশে বড় রদবদল, ১৪ কর্মকর্তার বদলি ও পদায়ন ২৮ বছর দেশেই ছিলেন খুনি মোজাফফর দুই দফায় টানা ৪ দিন ছুটির সুযোগ সরকারি চাকরিজীবীদের এইচএসসি পরীক্ষা নিয়ে আসছে গুরুত্বপূর্ণ নির্দেশনা জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেন মন্ত্রী ও উন্নয়ন কর্তৃপক্ষ চেয়ারম্যান বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী পালিয়ে যাওয়া হাসিনা বেগম গ্রেপ্তার মানুষের আস্থা ও বিশ্বাস অর্জনে চিকিৎসকদের কাজ করতে হবে: প্রধানমন্ত্রী
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন

দুই দিনে ৯৪ চাঁদাবাজ গ্রেপ্তার, তদবিরে ছাড়া হবে না: ডিএমপি কমিশনার

Reporter Name
Update : রবিবার, ৩ মে, ২০২৬

নিউজ ডেস্ক।।

রাজধানীতে চাঁদাবাজি দমনে বিশেষ অভিযান চালিয়ে গত দুই দিনে ৯৪ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এর মধ্যে ৫৮ জন তালিকাভুক্ত চাঁদাবাজ বলে জানিয়েছে পুলিশ।

রোববার (৩ মে) ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক ব্রিফিংয়ে ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার বলেন, গ্রেপ্তার হওয়া কাউকে কোনো ধরনের তদবিরে ছাড় দেওয়া হবে না। কেউ তদবির করলে তাকে চাঁদাবাজ চক্রের অংশ হিসেবেই বিবেচনা করা হবে।

তিনি জানান, অভিযানে চাঁদাবাজির বিভিন্ন আলামত জব্দ করা হয়েছে এবং এ ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হয়েছে। চাঁদাবাজ যে-ই হোক, তাকে আইনের আওতায় আনা হবে বলে তিনি স্পষ্ট করেন।

ডিএমপি কমিশনার বলেন, শুধু চাঁদাবাজি নয়, ছিনতাইসহ অন্যান্য অপরাধ দমনে সাঁড়াশি অভিযান অব্যাহত রয়েছে। ইতোমধ্যে বেশ কয়েকজন ছিনতাইকারী গ্রেপ্তার হয়েছে এবং সাম্প্রতিক ঘটনাগুলো শনাক্ত করা হয়েছে। তার দাবি, বর্তমানে বড় কোনো শীর্ষ সন্ত্রাসী সক্রিয় নেই, তবে কিছু ব্যক্তি তাদের নাম ভাঙিয়ে অপরাধ চালাচ্ছে।

অপরাধ দমনে সমন্বিত নিরাপত্তা কৌশল গ্রহণ করা হয়েছে জানিয়ে তিনি বলেন, চিহ্নিত এলাকায় ব্লক রেইড পরিচালনার মাধ্যমে অপরাধীদের পালানোর পথ বন্ধ করা হচ্ছে। অভিযানে ম্যাজিস্ট্রেটদের অংশগ্রহণে মোবাইল কোর্টও পরিচালিত হচ্ছে।

এছাড়া অনলাইন প্রতারণা রোধে নজরদারি বাড়ানো হয়েছে এবং জনবহুল এলাকায় পুলিশি উপস্থিতি জোরদার করা হয়েছে। অপরাধপ্রবণ এলাকাগুলোতে নতুন পুলিশ ক্যাম্প স্থাপন ও সিসিটিভি ক্যামেরা বসানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

মোহাম্মদপুর এলাকার নিরাপত্তা জোরদারে রায়েরবাজার থানা গঠনের প্রস্তাব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

এ সময় পুলিশের ভেতর থেকে কেউ অভিযানের তথ্য ফাঁস করলে তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেন ডিএমপি কমিশনার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category