বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন

দেবিদ্বারে লাঠিপেটায় বাবার মৃত্যু, ৯৯৯-এ ফোন দিয়ে আত্মসমর্পণ করলেন ছেলে

Reporter Name
Update : শনিবার, ১৬ মে, ২০২৬

নিউজ ডেস্ক।।

জমি বিক্রির টাকার ভাগ না দেওয়ায় কুমিল্লার দেবিদ্বারে মাদকাসক্ত ছেলের লাঠিপেটায় বাবার মৃত্যু হয়েছে। শনিবার (১৬ মে) পৌর এলাকার বড় আলমপুর গ্রামে এই ঘটনা ঘটে। এ ঘটনার পর অভিযুক্ত ছেলে সন্ধ্যায় জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন দিয়ে পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন।

আজ শনিবার রাতে ৮টায় দেবিদ্বার থানার উপ-পরিদর্শক (এসআই) অপু বড়ুয়া এ তথ্য নিশ্চিত করেন। নিহত আব্দুল আলিম ছেনু মিয়া (৬০) আলমপুর গ্রামের মৃত আকমত আলীর ছেলে। তিনি চার সন্তানের বাবা। তিনি একটি মোবাইল কোম্পানির মোবাইল টাওয়ারের নিরাপত্তা প্রহরীর চাকরি করতেন। অভিযুক্ত নাজমুল হাসান রাসেল (৩৫) নিহতের বড় ছেলে। তিনি মাদকাসক্ত বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নাজমুল রোজগারের সব টাকা মাদকের পেছনে খরচ করতেন। মাদক সেবনের টাকার জন্য প্রায়ই তিনি পরিবারের সদস্যদের ওপর নির্যাতন চালাতেন। এ নিয়ে বাবার সঙ্গে তার প্রায়ই ঝগড়া হতো। সম্প্রতি ছেনু মিয়া ৬ শতাংশ জমি রাসেলকে না জানিয়ে বিক্রি করেন। জমি বিক্রির টাকার ভাগ নাজমুলকে কেন দেওয়া হলো না, এ নিয়ে শনিবার সকালে নাজমুল তার বাবার কাছে টাকা দাবি করলে তাদের মধ্যে বাগবিতণ্ডা হয়।

একপর্যায়ে নাজমুল তার বাবাকে লাঠি দিয়ে বেধড়ক পিটিয়ে আহত করেন। মারধরের পর গুরুতর আহত ছেনু মিয়াকে হাসপাতালে না নিয়ে প্রথমে ঘরে রেখেই চিকিৎসা দেওয়া হয়। দুপুর দেড়টার দিকে আশঙ্কাজনক অবস্থায় স্বজন ও প্রতিবেশীরা তাকে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের প্রতিবেশী আমিনুল বলেন, নাজমুল আগেও একাধিকবার তার বাবাকে মারধর করেছে। কিছুদিন আগেই নাজমুল তার বাবার কাছ থেকে প্রায় ২ লাখ টাকা নিয়েছিল। সেই টাকা শেষ করার পর আবারও সে টাকার জন্য বাবার ওপর চাপ সৃষ্টি করতে থাকে। ঘটনার খবর পেয়ে দেবিদ্বার থানা পুলিশ নিহতের বাড়ি থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

এ বিষয়ে দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত নাজমুল হাসান রাসেল ৯৯৯-এ ফোন দিয়ে আমাদের কাছে ধরা দিয়েছেন। তিনি প্রাথমিক স্বীকারোক্তি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category