শিরোনাম :
ফুটবলের ফাইনাল খেলা দেখতে যেতে বাধা, স্ত্রীকে পিটিয়ে হাত-পা ভে*ঙে দিয়েছে স্বা*মী চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃ*ষ্ট হয়ে একই পরিবারের ৩ জনের মৃ*ত্যু পুলিশে বড় রদবদল, ১৪ কর্মকর্তার বদলি ও পদায়ন ২৮ বছর দেশেই ছিলেন খুনি মোজাফফর দুই দফায় টানা ৪ দিন ছুটির সুযোগ সরকারি চাকরিজীবীদের এইচএসসি পরীক্ষা নিয়ে আসছে গুরুত্বপূর্ণ নির্দেশনা জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেন মন্ত্রী ও উন্নয়ন কর্তৃপক্ষ চেয়ারম্যান বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী পালিয়ে যাওয়া হাসিনা বেগম গ্রেপ্তার মানুষের আস্থা ও বিশ্বাস অর্জনে চিকিৎসকদের কাজ করতে হবে: প্রধানমন্ত্রী
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন

পরিকল্পিত বাঁধ ও ড্রেজিংয়ে তিস্তাপাড় রক্ষা সম্ভব: পানিসম্পদ মন্ত্রী

Reporter Name
Update : শুক্রবার, ১৯ জুন, ২০২৬

নিউজ ডেস্ক।।

পরিকল্পিত বাঁধ নির্মাণ ও ড্রেজিংয়ের মাধ্যমে তিস্তাপাড়ের মানুষকে স্থায়ীভাবে নদীভাঙন ও বন্যার হাত থেকে রক্ষা করা সম্ভব বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।

আজ শুক্রবার(১৯ জুন) দুপুরে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার তিস্তা ব্যারাজ পরিদর্শন শেষে অবসর রেস্ট হাউসে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌচুরী এ্যানি বলেন,  আমরা যদি খুব পরিকল্পিত বাঁধ নির্মাণ ও পরিকল্পিত ড্রেজিং করি, তবে ইনশাআল্লাহ এই অঞ্চলের মানুষকে আমরা নদী ভাঙন ও বন্যার হাত থেকে রক্ষা করতে সক্ষম হবো। সেই কাজটুকু করার জন্য প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা টেকনিক্যাল টিম ও বিশেষজ্ঞদের নিয়ে এখানে একত্রিত হয়েছি।

তিনি আরও বলেন, উজানে গজলডোবা, সেখানে যেভাবে পানির স্রোত আসছে। তারা (পাশ্ববর্তী দেশ) তো তাদের গেটগুলো ওপেন করে দিয়েছে। এই খাড়া স্রোতের কারনে তিস্তার পাড় ভেঙে যাচ্ছে, আরেক দিকে এখানে নদী ভাঙন দেখা দিচ্ছে। এ কষ্ট লাঘবে পরিকল্পিত ড্রেজিং ও বাঁধ করা হবে। পানি সম্পদ মন্ত্রী বলেন, তিস্তাপাড়ের সকল দিক বিবেচনা করলে তিস্তা মহাপরিকল্পনা অতিব প্রয়োজন। শুধু এখানে গোটা দেশের জন্য খুবই গুরুত্বপুর্ন। প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি ভিত্তিতে আমরা আজকে টেকনিক্যাল টিম নিয়ে পরিদর্শনে এসেছি।

পানি সম্পদ মন্ত্রী আরও বলেন, ‘তিস্তা শুধু আপনাদের (লালমনিরহাট, রংপুর) দুঃখ না, এটা সারা বাংলাদেশের দুঃখ। আমরা যখনই এ কাজগুলো দৃশ্যমান করে সমাপ্ত করতে পারব। এখানে কৃষি উপকরন এবং কৃষিভিত্তিক অঞ্চল হিসেবে যেটা আপনাদের ৫টা জেলার দুঃখ। ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে মন্ত্রী এ্যানি বলেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে আরও বেশ কয়েকটি বৈঠক অনুষ্ঠিত হবে। এরপর খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-কয়েটে এ সংক্রান্ত একটি বিশেষ সেমিনার হবে।

পানি সম্পদ মন্ত্রীর সাথে ছিলেন দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার হাসান রাজিব প্রধান, লালমনিরহাট-২ আসনের সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুল এবং পানি সম্পদ মন্ত্রণালয়, লালমনিরহাট, নীলফামারী জেলা প্রশাসক ও প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category