বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন

পশুর হাটে চাঁদাবাজি ঠেকাতে হটলাইন ব্যবস্থা থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী

Reporter Name
Update : মঙ্গলবার, ১২ মে, ২০২৬

নিউজ ডেস্ক।।

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে সারাদেশে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, পশুর হাটে সিসিটিভি সহ পর্যাপ্ত নিরাপত্তা নির্দেশ দেওয়া হয়েছে। কোরবানি পশুবাহী যানবাহনে চাঁদাবাজি রোধে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে হট লাইনের ব্যবস্থা থাকবে।

আজ মঙ্গলবার (১২ মে) সচিবালয়ে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও কোরবানীর পশুরহাটের নিরাপত্তা প্রদানসহ সার্বিক প্রস্তুতি বিষয়ে সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঈদুল আজহার আগের সাতদিন ও পরের ৭দিন মনিটারিং সেল করা হবে। সেখান থেকে সব কিছু মনিটারিং করা হবে। যেন নিরাপত্তা জোরদার ভালোভাবে করা যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category