বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন

ফারাক্কা চুক্তিসহ অভিন্ন নদীর পানিপ্রবাহ ফেরাতে ভারতের সঙ্গে আলোচনা চলছে: প্রতিমন্ত্রী

Reporter Name
Update : শুক্রবার, ১৫ মে, ২০২৬

নিউজ ডেস্ক।।

দেশের অভিন্ন নদীগুলোকে প্রবহমান করতে ভারতের সঙ্গে আলোচনা চলছে বলে জানিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। তিনি বলেন, ফারাক্কা চুক্তিসহ নদীর সমস্যাগুলো বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মাধ্যমে সমাধানের চেষ্টা করছে সরকার।

শুক্রবার ১৫ মে বিকেলে পঞ্চগড়ের বোদা উপজেলার সোনাচান্দি এলাকায় করতোয়া নদীর বাঁধ নির্মাণকাজের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ফরহাদ হোসেন আজাদ বলেন, পানি উন্নয়ন বোর্ড প্রায় ১৩ কোটি ৮৪ লাখ টাকা ব্যয়ে করতোয়া নদীতে ১১ দশমিক ৫০ মিটার বাঁধ নির্মাণ করছে।

প্রতিমন্ত্রী বলেন, আমরা একনেকে পদ্মা ব্যারাজ প্রকল্প পাস করে যেমন দৃষ্টান্ত স্থাপন করেছি, তেমনি অল্প দিনের মধ্যে ফারাক্কা চুক্তিও করব। পাশাপাশি অভিন্ন নদীগুলোর পানির প্রবাহ ফিরিয়ে আনতে পার্শ্ববর্তী দেশের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছি।

প্রতিমন্ত্রী আরও বলেন, নদী-খাল ও জলাশয় পুনরুদ্ধার করা না গেলে ভবিষ্যতে বাংলাদেশ মরুভূমিতে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে। এ সময় তিনি জানান, এলাকাবাসীর ঐক্যবদ্ধ অবস্থানের কারণে নদী দখলকারীরা দখল ছেড়ে দিতে শুরু করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category