বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন

ফের রাজধানীর মিরপুরের শিশু ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১

Reporter Name
Update : রবিবার, ২৪ মে, ২০২৬

নিউজ ডেস্ক।।

রাজধানীর মিরপুরের ভাষানটেকে আট বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মো. হোসেন নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। জানা যায়, গ্রেপ্তার হোসেন বরিশালের গৌরনদী ডুমুরিয়া এলাকার মৃত সাহেব আলী ফকিরের ছেলে। তিনি ভাষানটেক এলাকায় বসবাস করতেন।

মামলার এজাহারে ভুক্তভোগীর বাবা উল্লেখ করেন, বাদীর মেয়ে দুই থেকে তিন দিন ধরে গোপনাঙ্গে ব্যথার কথা বলে কান্নাকাটি করে। পরে শনিবার (২৩ মে) রাত ৮টার দিকে তার মেয়ে জানায়, মঙ্গলবার (১৯ মে) সন্ধ্যা ৭টার দিকে সে ঘরের সামনে খেলা করছিল।

এ সময় হোসেন তাকে ঘরে ডেকে নিয়ে রুমের দরজা বন্ধ করে দেন এবং মুখ চেপে ধরে ধর্ষণ করেন।শনিবার রাতে ভাষানটেক থানায় মামলা করেন ভুক্তভোগীর বাবা। এরপর ওই রাতেই আসামি হোসেনকে গ্রেপ্তার করা হয়। ভাষানটেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম হোসেন জানান, শনিবার রাতে ধর্ষণের মামলা দায়েরের পর আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আজ রোববার (২৪ মে) সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।

এর আগে মঙ্গলবার সকালে রাজধানীর মিরপুরের পল্লবীর একটি বাসা থেকে শিশু রামিসা আক্তারের লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় দেশজুড়ে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। ঘটনার পর মামলার প্রধান আসামি জাকির হোসেন ওরফে সোহেল রানাকে নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করে পুলিশ।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category