বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন

ভূমি অফিসে আর ঘুরতে হবে না: প্রধানমন্ত্রী

Reporter Name
Update : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

নিউজ ডেস্ক।।

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জনগণকে ভূমি সেবা পেতে আর দুর্নীতি ও হয়রানির শিকার হতে হবে না।

মঙ্গলবার(১৯ মে) তেজগাঁও ভূমি ভবনে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলা-২০২৬ উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

তিনি জানান, ভূমি ব্যবস্থাপনাকে আধুনিক ও প্রযুক্তিনির্ভর করতে সরকার ইতোমধ্যে অধিকাংশ সেবা ডিজিটাল প্ল্যাটফর্মে নিয়ে আসার উদ্যোগ নিয়েছে। এতে জমিজমা সংক্রান্ত বিরোধ, মধ্যস্বত্বভোগীর দৌরাত্ম্য ও নাগরিক দুর্ভোগ কমবে বলে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী।

তারেক রহমান বলেন, নির্ভুল ভূমি রেকর্ড সংরক্ষণ ও আধুনিক জরিপ কার্যক্রম পরিচালনায় সরকার কাজ করছে। একই সঙ্গে জনগণের দোরগোড়ায় হয়রানিমুক্ত ও নাগরিকবান্ধব সেবা পৌঁছে দিতে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিকভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category