বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন

যমুনার ভাঙনরোধে আগামী অর্থবছরেই স্থায়ী বেড়িবাঁধ: পানিসম্পদ মন্ত্রী

Reporter Name
Update : শুক্রবার, ২২ মে, ২০২৬

নিউজ ডেস্ক।।

পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, টাঙ্গাইলের যমুনা নদীভাঙন কবলিত এলাকাগুলো সুরক্ষায় প্রায় ৫০ কোটি টাকা ব্যয়ে স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী অর্থবছরেই এর কার্যক্রম শুরু হবে।

আজ শুক্রবার (২২ মে) দুপুরে টাঙ্গাইল সদর উপজেলার কাকুয়া ইউনিয়নের চরপৌলি এলাকার নদীভাঙন কবলিত স্থান পরিদর্শন শেষে স্থানীয়দের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, সরকার নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে দিনরাত কাজ করে যাচ্ছে। যমুনার ভাঙনরোধে কার্যকর ব্যবস্থা তিনি নিজে সরেজমিন পরিস্থিতি পরিদর্শনে এসেছেন। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।

এসময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা প্রশাসক শরীফা হক, পুলিশ সুপার মোহাম্মদ শামসুল আলম সরকার, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের কেন্দ্রীয় অঞ্চলের প্রধান প্রকৌশলী মো. শাহজাহান সিরাজসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category