বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন

রাজধানীর ঢাকায় সাতসকালে সড়কে ঝরলো প্রাণ

Reporter Name
Update : বুধবার, ২৭ মে, ২০২৬

নিউজ ডেস্ক।।

রাজধানীর ভাটারা থানাধীন নর্দা এলাকায় দুই বাসের সংঘর্ষে এক নারী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ৬-৭ জন। নিহত নারীর নাম লাইজু।

আজ বুধবার (২৭ মে) সকাল ৬টার দিকে এ সড়ক দুর্ঘটনা ঘটে। ভাটারা থানার উপপরিদর্শক (এসআই) নেছার উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রাপ্ত তথ্যের বরাতে তিনি বলেন, পটুয়াখালী থেকে ছেড়ে আসা ইসলাম পরিবহনের দূরপাল্লার একটি বাস বিমানবন্দরের দিকে যাচ্ছিল। বিপরীত পাশ থেকে আসছিল ঢাকায় চলাচল করা আকাশ পরিবহনের একটি লোকাল বাস। এসময় ইসলাম পরিবহনের বাসটি আকাশ পরিবহনকে মুখোমুখি সজোরে ধাক্কা দেয়। এতে আকাশ পরিবহনের ওই যাত্রী ঘটনাস্থলেই মারা যান। ইসলাম পরিবহনের বাসটিতে মোট পাঁচজন যাত্রী ছিল।

তিনি বলেন, আহতদের মধ্যে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে দুজন চিকিৎসাধীন আছেন। আহত আরও কয়েকজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category