শিরোনাম :
ফুটবলের ফাইনাল খেলা দেখতে যেতে বাধা, স্ত্রীকে পিটিয়ে হাত-পা ভে*ঙে দিয়েছে স্বা*মী চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃ*ষ্ট হয়ে একই পরিবারের ৩ জনের মৃ*ত্যু পুলিশে বড় রদবদল, ১৪ কর্মকর্তার বদলি ও পদায়ন ২৮ বছর দেশেই ছিলেন খুনি মোজাফফর দুই দফায় টানা ৪ দিন ছুটির সুযোগ সরকারি চাকরিজীবীদের এইচএসসি পরীক্ষা নিয়ে আসছে গুরুত্বপূর্ণ নির্দেশনা জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেন মন্ত্রী ও উন্নয়ন কর্তৃপক্ষ চেয়ারম্যান বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী পালিয়ে যাওয়া হাসিনা বেগম গ্রেপ্তার মানুষের আস্থা ও বিশ্বাস অর্জনে চিকিৎসকদের কাজ করতে হবে: প্রধানমন্ত্রী
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন

২ লাখ ৮৮ হাজার হেক্টর জমিতে গম চাষ হচ্ছে: কৃষিমন্ত্রী

Reporter Name
Update : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬

নিউজ ডেস্ক।।

সারা দেশে বর্তমানে ২ লাখ ৮৮ হাজার হেক্টর জমিতে গম চাষ করা হয় বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন-উর-রশিদ। আজ বৃহস্পতিবার (১৮ জুন) জাতীয় সংসদের অধিবেশনে সংসদ সদস‌্য সেলিনা সুলতানার এক প্রশ্নের লিখিত উত্তরে মন্ত্রী এ কথা জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

কৃষিমন্ত্রী বলেন, সারা দেশে বর্তমানে গম চাষের আওতায় ২ লাখ ৮৮ হাজার হেক্টর জমি রয়েছে। গম চাষ বাড়াতে সরকার কিছু পরিকল্পনা নিয়েছে। সেগুলো হলো, প্রধান প্রধান গম উৎপাদন এলাকায় নতুন এবং উচ্চফলনশীল জাতের সম্প্রসারণ জোরদার করা; ধান-ভিত্তিক ফসল ধারায় (ধান-গম-পাট, ধান-গম-মুগ ডাল) গমকে অন্তর্ভুক্ত করা।

তিনি বলেন, উত্তরাঞ্চলের হালকা বুনটের মাটির জন্য অধিক লাভজনক চার ফসল-ধারা ‌‘আগাম আলু-গম-ভুট্টা-আমন ধান’ জনপ্রিয় করা। অপ্রচলিত এলাকা যেমন- দক্ষিণাঞ্চলের লবণাক্ততা প্রবণ এলাকা, সিলেট অঞ্চলের পতিত জমি, চরাঞ্চল, বরেন্দ্র এলাকা, পাহাড়ি সমতল এলাকা, তামাক চাষের জমি ইত্যাদি এলাকায় গমের আবাদ সম্প্রসারণ। হেক্টরপ্রতি ৬ টন বা এর অধিক ফলন দিতে সক্ষম গমের জাত উদ্ভাবন ও সম্প্রসারণ। গমের আধুনিক উৎপাদন ও রোগ বালাই ব্যবস্থাপনা, বীজ উৎপাদন ও সংরক্ষণ বিষয়ে কৃষক প্রশিক্ষণ বাড়ানো। এছাড়া গমের সঠিক মূল্য নির্ধারণ ও সরকারি পর্যায়ে সরাসরি কৃষকদের থেকে গম কেনা।

মন্ত্রী আরও বলেন, দেশে গম চাষ বাড়াতে প্রতি বছর কৃষকদের প্রণোদনার মাধ্যমে সার, বীজ ও অন্যান্য সহায়তা দেওয়া হয়। ২০২৫-২৬ অর্থবছরে প্রণোদনার মাধ্যমে এক লাখ ৭৯ হাজার ৩০০ জন কৃষককে প্রতি এক বিঘা জমির জন্য ১০ কেজি বীজ, ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি সার সহায়তা দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category