শিরোনাম :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন

সিলেট বিমানবন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

Reporter Name
Update : বুধবার, ১৭ জুন, ২০২৬

নিউজ ডেস্ক।।

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো মৌলভীবাজার সফরের উদ্দেশ্যে সিলেটে পৌঁছেছেন তারেক রহমান।

আজ বুধবার (১৭ জুন) সকালে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হয়ে তিনি সকাল ১০টা ১৫ মিনিটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। সফরসূচি অনুযায়ী, দুপুর ১টায় শ্রীমঙ্গল এবং পরে দুপুর ২টায় মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রী। সফরের অন্যতম কর্মসূচি হিসেবে সেখানে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন তিনি।

পরবর্তীতে বিকেলে দুসাই রিসোর্টে যাওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। সেখানে কিছু সময় অবস্থানের পর একটি রাজনৈতিক সভায় যোগ দেবেন তিনি। কর্মসূচি শেষে সন্ধ্যায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে ফিরবেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে মৌলভীবাজারজুড়ে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। বিভিন্ন স্থানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সফরকে কেন্দ্র করে স্থানীয় দলীয় নেতাকর্মীদের মধ্যেও দেখা দিয়েছে উৎসাহ-উদ্দীপনা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category