শিরোনাম :
মাঠে জমে থাকা বর্ষার পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু প্রতিমন্ত্রী মীর শাহে আলমের গাড়ি দুর্ঘটনার শিকার আইন অমান্য করে গড়ে ওঠা কাজী টাওয়ারসহ ৭ বহুতল ভবনের কাজ বন্ধের নির্দেশ কৃষিমন্ত্রী আমিন উর রশিদের মা আর নেই ব্রাহ্মণবাড়িয়ার তিতাস নদীতে দেড় কোটি টাকার মালবোঝাই নৌ*কাডুবি কুমিল্লায় রোহিঙ্গা নাগরিকদের জন্মসনদ দিয়ে প্রশাসনিক কর্মকর্তা ব*র*খাস্ত কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় দুই মাদকসেবীর কারাদণ্ড, এক ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার বাখরাবাদ গ্যাসের অভিযানে ব্রাহ্মণবাড়িয়ায় ২৬টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ইউপি নির্বাচন হবে উপজেলাভিত্তিক: ইসি সচিব ২ বছর পর ইউনিয়ন পরিষদের চেয়ারে বসলেন আওয়ামী লীগ নেতা
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন

২ বছর পর ইউনিয়ন পরিষদের চেয়ারে বসলেন আওয়ামী লীগ নেতা

প্রকাশকাল : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬

নিউজ ডেস্ক:

দীর্ঘ দুই বছর পর ইউনিয়ন পরিষদের কার্যালয়ে বসলেন মাগুরার মহম্মদপুর উপজেলার ৮ নম্বর নহাটা চেয়ারম্যান তৈয়েবুর রহমান তুরাপ। তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা। হাইকোর্টের আদেশে চেয়ারম্যান পদ ফিরে পেয়েছেন তিনি।

আজ সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে পরিষদের চেয়ারম্যানের কার্যালয়ে বসে দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করেন তৈয়েবুর রহমান।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৪ আগস্ট মহম্মদপুর উপজেলা সদরে আওয়ামী লীগ নেতা-কর্মী ও পুলিশের সঙ্গে ছাত্র-জনতার সংঘর্ষের ঘটনা ঘটে। ওই ঘটনায় পুলিশের গুলিতে আহাদ ও সুমন নামের দুই ছাত্র নিহত হন। এ ঘটনায় করা মামলায় তৈয়েবুর রহমান তুরাপকে আসামি করা হলে তিনি দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। পরবর্তী সময়ে তার চেয়ারম্যান পদ স্থগিত করা হয়।

মামলায় জামিন পাওয়ার পর চেয়ারম্যান পদ ফিরে পেতে তিনি হাইকোর্টে রিট পিটিশন করেন। ওই রিটের পরিপ্রেক্ষিতে চলতি বছরের ১ জানুয়ারি নহাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনে তার কোনো আইনগত বাধা নেই বলে আদেশ দেন হাইকোর্ট।

হাইকোর্টের আদেশের পরিপ্রেক্ষিতে মাগুরার সাবেক জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাহমুদ এ-সংক্রান্ত প্রয়োজনীয় আদেশ জারি করেন। এরপর থেকেই তৈয়েবুর রহমান তুরাপ নিজ বাড়িতে থেকে চেয়ারম্যানের দায়িত্ব পালন করে আসছিলেন। তবে আদেশ পাওয়ার প্রায় ছয়-সাত মাস পর সোমবার প্রথমবারের মতো তিনি ইউনিয়ন পরিষদের কার্যালয়ে গিয়ে অফিস করেন।

এ বিষয়ে ইউপি চেয়ারম্যান তৈয়েবুর রহমান তুরাপ বলেন, ‌‌হাইকোর্টের আদেশ অনুযায়ী আমি পুনরায় নহাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছি। দীর্ঘদিন পর আজ কার্যালয়ে বসে অফিস করেছি। এখন পর্যন্ত কোনো প্রতিবন্ধকতার মুখোমুখি হইনি। নির্বিঘ্নেই দায়িত্ব পালন করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
;