শিরোনাম :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন

প্রথম ম্যাচ থেকে ছিটকে গেলেন নেইমার জুনিয়র

Reporter Name
Update : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬

নিউজ ডেস্ক।।

হেক্সা জয়ের লক্ষ্য নিয়ে আগামী ১৩ জুন মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করতে যাচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। তবে টুর্নামেন্ট শুরুর ঠিক আগমুহূর্তে বড় ধাক্কা লেগেছে সেলেসাও শিবিরে—দলের তারকা ফরোয়ার্ড নেইমার জুনিয়রের খেলা নিয়ে তৈরি হয়েছে চরম অনিশ্চয়তা।

ফরাসি সংবাদমাধ্যম ফুটমেরকাতোর এক প্রতিবেদনে বলা হয়েছে, ইনজুরি থেকে এখনো পুরোপুরি সেরে উঠতে পারেননি নেইমার। ফলে দলের স্বাভাবিক অনুশীলনেও তিনি এখনো ফিরতে পারেননি। পুনর্বাসন প্রক্রিয়ায় জটিলতা দেখা দেওয়ায় তার ফিটনেস নিয়ে উদ্বেগ বাড়ছে।

গত ১৭ মে ব্রাজিলিয়ান ক্লাব সান্তোসের হয়ে ম্যাচ খেলতে গিয়ে ডান পায়ের কাফ মাসলে চোট পান ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ড। তখন মেডিকেল রিপোর্টে বলা হয়েছিল, সুস্থ হতে অন্তত তিন সপ্তাহ সময় লাগবে। কিন্তু সময় পেরিয়ে গেলেও তিনি এখনো পুরোপুরি ম্যাচ ফিট নন।

দলটি নিউ জার্সিতে প্রস্তুতি ক্যাম্প চালালেও নেইমারকে আলাদাভাবে জিম ও সাইক্লিং করে ফিটনেস ফেরানোর চেষ্টা করতে দেখা গেছে। তবে এখন পর্যন্ত তিনি মূল দলের অনুশীলনে যোগ দিতে পারেননি। ফুটমেরকাতোর দাবি অনুযায়ী, বর্তমান পরিস্থিতিতে মরক্কোর বিপক্ষে উদ্বোধনী ম্যাচে নেইমারের মাঠে নামার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। দীর্ঘ বিরতির পর কোচ কার্লো আনচেলত্তির পরিকল্পনায় ফিরেছিলেন নেইমার। এটিই তার ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ হতে পারে বলে আগেই ইঙ্গিত দিয়েছিলেন এই তারকা, যা তাকে নিয়ে প্রত্যাশা আরও বাড়িয়েছিল।

তবে উদ্বোধনী ম্যাচে তার অনুপস্থিতি ব্রাজিলের কৌশলে বড় পরিবর্তন আনতে পারে বলে মনে করা হচ্ছে। দলের মেডিকেল সূত্র অবশ্য ইঙ্গিত দিয়েছে, প্রথম ম্যাচ মিস করলেও পরের ম্যাচগুলোতে ধীরে ধীরে তার ফেরার সম্ভাবনা থাকতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category