বুধবার, ১৭ জুন ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন

সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোয় থাকছে যেসব সুবিধা

Reporter Name
Update : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬

নিউজ ডেস্ক।।

সরকারি চাকরিজীবীদের জন্য দীর্ঘদিনের প্রতীক্ষিত নবম পে-স্কেল আগামী জুলাই মাস থেকে কার্যকর করার প্রস্তুতি নিয়েছে সরকার। নতুন বেতন কাঠামোর আওতায় সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের মূল বেতন বা বেসিক সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত বৃদ্ধির পরিকল্পনা রয়েছে।

অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, নতুন পে-স্কেল বাস্তবায়নের সঙ্গে সঙ্গে বর্তমানে চালু থাকা ‘বিশেষ সুবিধা’ (স্পেশাল বেনিফিট) প্রত্যাহার করা হবে। বর্তমানে ১০ম থেকে ২০তম গ্রেডের সরকারি চাকরিজীবীরা মূল বেতনের ১৫ শতাংশ এবং ১ম থেকে ৯ম গ্রেডের কর্মকর্তারা ১০ শতাংশ বিশেষ সুবিধা পেয়ে থাকেন।

ফলে নতুন পে-স্কেল চালুর পর বিশেষ সুবিধা বাতিল হলেও মোট বেতন বৃদ্ধির ক্ষেত্রে ১০ম থেকে ২০তম গ্রেডের চাকরিজীবীরা কার্যত ৩৫ শতাংশ এবং ১ম থেকে ৯ম গ্রেডের কর্মকর্তারা ৪০ শতাংশ পর্যন্ত বেতন বৃদ্ধি পাবেন। সরকারের পরিকল্পনা অনুযায়ী, নতুন পে-স্কেলের সুবিধা ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে। এ উদ্যোগের মাধ্যমে সরকারি চাকরিজীবীদের জীবনযাত্রার ব্যয় ও মূল্যস্ফীতির চাপ মোকাবিলায় সহায়তা করার লক্ষ্য রয়েছে।

জানা যায়, সম্প্রতি জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রস্তাব পেশের পর আয়োজিত পরবর্তী সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী এই বিষয়ে ইঙ্গিত দিয়েছিলেন। এ সময় তিনি বলেছিলেন, দীর্ঘদিন ধরে নতুন কোনো পে স্কেল না হওয়ায় সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি পাচ্ছিল না, অথচ এই সময়ে জীবনযাত্রার ব্যয় ও খরচ অনেকটাই বেড়ে গেছে। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের এই আর্থিক দিকটি সরকার অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে বলেই নতুন পে স্কেল বাস্তবায়নের এই উদ্যোগ নেওয়া হয়েছে।

সেই ঘোষণার ধারাবাহিকতায় জুলাই থেকে নতুন পে-স্কেল চালু হতে যাচ্ছে। তবে নতুন এই স্কেল বাস্তবায়নের পর সরকারি চাকুরিজীবীদের চলমান বিশেষ সুবিধা বা বিশেষ ইনসেনটিভ বাতিল করা হবে। *বর্তমানে সরকারি চাকুরিজীবীদের গ্রেড অনুযায়ী এই বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে:-১০ম থেকে ২০তম গ্রেডের কর্মচারীরা: বর্তমানে মূল বেতনের ১৫ শতাংশ বিশেষ সুবিধা পেয়ে থাকেন।

১ম থেকে ৯ম গ্রেডের কর্মকর্তারা: বর্তমানে মূল বেতনের ১০ শতাংশ বিশেষ সুবিধা পান।  নতুন পে-স্কেল পুরোপুরি কার্যকর হওয়া মাত্রই এই ১০% এবং ১৫% হারে পাওয়া বিশেষ সুবিধাটি চিরতরে বন্ধ হয়ে যাবে। জুলাই থেকে কার বেতন কত শতাংশ বাড়ছে…?

বিশেষ সুবিধা বাতিল হলেও নতুন পে-স্কেলের কারণে সামগ্রিকভাবে ব্যাংক অ্যাকাউন্টে বেতনের পরিমাণ বেশ ভালো অংকের বৃদ্ধি পাবে। অর্থ মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, জুলাই থেকে ধাপে ধাপে এই নতুন পে-স্কেল বাস্তবায়িত হলে গ্রেডভিত্তিক বেতনের হিসাব হবে নিম্নরূপ: ১০ম থেকে ২০তম গ্রেডের কর্মচারী: এই স্তরের কর্মচারীদের বেতন সরাসরি বৃদ্ধি পাবে মূল বেতনের ৩৫ শতাংশ। ১ম থেকে ৯ম গ্রেডের কর্মকর্তা: এই স্তরের কর্মকর্তাদের বেতন বৃদ্ধি পাবে মূল বেতনের ৪০ শতাংশ।

যেহেতু নতুন বেতন স্কেলের মাধ্যমে সব গ্রেডেই মূল বেতন গড়ে ৩৫ থেকে ৪০ শতাংশ (এবং চূড়ান্ত পরিকল্পনা অনুযায়ী ৫০ শতাংশ পর্যন্ত) বৃদ্ধি পাচ্ছে, তাই আগের ওই সাময়িক ‘বিশেষ সুবিধা’ ধরে রাখার আর কোনো যৌক্তিকতা থাকছে না বলে ধারণা করছেন অর্থ মন্ত্রণালয়ের নীতিনির্ধারকেরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category